Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর বাতিল হয়েছে পাঁচজনের। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১১ জন প্রার্থী। 

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত দেন। মো. ইউনুচ আলী হচ্ছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।  

তিনি বলেন, ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।

বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণ অধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্র।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

1

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

2

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

3

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

4

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

5

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

6

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

7

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

8

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

9

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

10

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

11

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

12

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

13

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

14

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

15

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

16

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

17

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

18

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

19

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

20
সর্বশেষ সব খবর