Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা "১৪০০ শিশু, কিশোর, তরুণ হত্যা করে" এখন ভারতে বসে অডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। তিনি দাবি করেন, এই নির্দেশেই সম্প্রতি কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, যাতে একজন মানুষ পুড়ে মারা গেছেন।

​মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসি ভবনে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে শাখা ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, "কোনো একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে।"

​তিনি বলেন, "আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সব টাকা আটকানো যায়নি। সেই টাকা খরচ করে তারা নাশকতা করার চেষ্টা করছেন।"

​রিজভী বিএনপিকে "গণতন্ত্রের চ্যাম্পিয়ন" একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, "গণতন্ত্র আর বিএনপি হলো অবিভাজ্য একটি বিষয়।"

​তিনি আরও বলেন, "বাহাত্তরের পর থেকেই শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকট তৈরি করছিলেন। তিনি সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন।... এর পরিবর্তে জিয়াউর রহমান আনলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। এর মধ্যে আমার পাহাড়ী, সমতল, নদী সব চলে আসে। আমাদের এই আত্ম-পরিচয়ের সংকট নিরসন করলেন জিয়াউর রহমান।"

​রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

1

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

2

আবারও ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

3

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

4

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

5

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

6

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

7

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

8

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

9

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

10

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

11

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

12

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

13

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

14

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

15

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

16

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

17

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

18

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

19

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

20
সর্বশেষ সব খবর