Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন।

এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।

তার আগে, দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে রওনা দেন তারেক রহমান। এর আগে অন্য একটি গাড়িতে করে বিমানবন্দর থেকে বের হন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। তার গুলশানের বাসভবেন গেছেন।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

1

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

2

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

3

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

4

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

5

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

6

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

7

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

8

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

9

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

10

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

11

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

12

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

13

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

14

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

15

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

16

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

17

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

18

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

19

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

20
সর্বশেষ সব খবর