Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির মধ্যে একসময় অজানা আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু ফ্যাসিবাদীদের হুমকি-ধামকি আজ রুখে দেওয়া হয়েছে। রাজপথে তারা দাঁড়াতেই পারেনি। হাসিনা দিল্লির আশ্রয়ে লালিত হয়ে এখনো জাতিকে হুমকি দিচ্ছেন। কিন্তু আজকের পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে—জাতি আর কোনো কর্তৃত্ববাদী শাসককে গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করা হয় আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে। 

অধ্যাপক পরওয়ার বলেন, ‘আমরা জনগণকে আশ্বস্ত করছি। প্রতিটি জেলা ও মহানগরে মানুষ ফজরের পর থেকেই মাঠে উপস্থিত ছিল। ফ্যাসিবাদী শক্তি কোথাও জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি। রাজধানীতেও ১৪টি স্থানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। পাশাপাশি তৃণমূল পর্যায়েও থানায় থানায় আমাদের কর্মসূচি চলছে।’

তিনি আরও বলেন, ‘শুনেছি প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। আমরা আশা করি, তিনি রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন। অন্যথায়, এই সংকটকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

1

নিউইয়র্কে ইতিহাস! পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদা

2

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

3

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

4

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

5

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

6

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

7

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

8

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

9

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

10

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

11

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

12

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

13

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

14

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

15

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

16

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

17

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

18

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

19

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির জরুরি বৈঠক

20
সর্বশেষ সব খবর