Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপাদনে ‘তিস্তা কনজ্যুমার প্রোডাক্টস’

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপাদনে ‘তিস্তা কনজ্যুমার প্রোডাক্টস’

নীলফামারী প্রতিনিধি: সমাজের প্রতি দায়বদ্ধতা, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টির লক্ষ্যে নীলফামারীতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ‘তিস্তা কনজ্যুমার প্রোড্রাক্টস’। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায় সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলীপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ফ্যাক্টরীতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম,‌ চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জেলা কনজ্যুমার এ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসমিন ফওজিয়া ওপেল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘তিস্তা কনজ্যুমার প্রোড্রাক্টস’-এর চেয়ারম্যান নুরুন্নবী লেবু, বলেন, “আমরা সততা, নৈতিকতা, মান ও বিশুদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিযোগিতার নয়, গ্রাহকের সন্তুষ্টিই আমাদের আসল লক্ষ্য। সমাজের মানুষের আস্থা অর্জন এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”


প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুর রহমান আশিক বলেন, “তিস্তা কনজ্যুমার প্রোড্রাক্টস শুধু একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, এটি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠবে। আমরা চাই, স্থানীয় সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে একটি মানসম্মত ব্র্যান্ড গড়ে তুলতে।”
প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি কাপড় কাঁচা সাবান ও ডিটারজেন্ট উৎপাদন শুরু করেছে। ধীরে ধীরে বাজার সম্প্রসারণ ও নতুন পণ্যের উৎপাদনের পরিকল্পনাও রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

1

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

2

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

3

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

4

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

5

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

6

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

7

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

8

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

9

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

10

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

11

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

12

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

13

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

14

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

15

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

16

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

17

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

18

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

19

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

20
সর্বশেষ সব খবর