Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চট্টগ্রাম ব্যুরো: ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উদযাপিত হল। দিবসটি উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সওজ চট্টগ্রাম কর্তৃক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার (২২ অক্টোবর) একটি বর্ণাঢ্য রেলি নগরীর ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে শেষ হয়। 


রেলি পরবর্তী চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপির ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্রাক, সাংবাদিক প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং  সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা সভা পরবর্তী চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের (০৯ জন) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং সর্বমোট ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. জিয়াউর রহমান, সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব সাইফুল ইসলাম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, জেলা প্রশাসন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জনাব মোঃ আবছা রহিম, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরীসহ অন্যান্যরা। 


আলোচনা সভা পরবর্তী নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইন-এর মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নষ্ট হচ্ছে ১৪ কোটি টাকায় নির্মিত কিশোরগঞ্জ পৌর মার্ক

1

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

2

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

3

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

4

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

5

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

6

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

7

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

8

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

9

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

10

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

11

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

12

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

13

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

14

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

15

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

16

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

17

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

18

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

19

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর