Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থীর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবো না। এ জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে আমি তার পক্ষ হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক স্থানে গিয়েছি ও নির্বাচনি প্রচারণা চালিয়েছি। সেখানে সবার সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার পরিবার চাচ্ছে না আমি নির্বাচন করি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক আরিফ আলম দিপু সহ প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক শেষে সারা দেশে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নারায়ণগঞ্জর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়।

চারটি আসনে ঘোষণা করা প্রার্থী হলেন- নারায়ণগঞ্জ-১ আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

1

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

2

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

3

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

4

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

5

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

6

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

7

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

8

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

9

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

10

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

11

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

12

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

13

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

14

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

15

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

16

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

17

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

18

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

19

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

20
সর্বশেষ সব খবর