Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার খালিয়াজুরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে নিহত ওই কৃষকের নাম তাজুল ইসলাম ওরফে গেদু ফকির (৬৫)। তিনি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত তৈয়ব আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ জানুয়ারি দুপুরে চাকুয়া ইউনিয়নের বল্লী–বাগানবাড়ী বাঁধ এলাকায় গেদু ফকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের প্রতিবেশী ও খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, একই ইউনিয়নের বল্লী গ্রামের আনোয়ার মির্জার ছেলে স্বপন মির্জা (৫০)-এর নেতৃত্বে চারজন মিলে গেদু ফকিরকে একা পেয়ে অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

তবে অভিযোগ অস্বীকার করে স্বপন মির্জা বলেন, গেদু ফকির তাদের হামলার শিকার হননি। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

1

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

2

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

3

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

4

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

5

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধ

6

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

7

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

8

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

9

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

10

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

11

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

12

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

13

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

14

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

15

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

16

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

17

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

18

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

19

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

20
সর্বশেষ সব খবর