Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে হুড়োহুড়ি ক‌রে নাম‌তে গিয়ে টঙ্গীর একটি পোশাক কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। 

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প চলালে টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে স্টেশন রোডসহ টঙ্গীর বি‌ভিন্ন এলাকায় দালান হে‌লে পড়ার খবর পাওয়া গে‌ছে।

কারখানাটির শ্রমিকরা জানান, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার নয়টি তলার প্রায় সব শ্রমিক কারখানা থেকে একসঙ্গে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। 

এ সময় কারখানার শ্রমিকরা পদদলিত হয়ে আহত হন। পরে আহত হওয়া শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার অনেক শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।

টঙ্গী স্টেশন রোড এলাকার স্থানীয় এক বাসিন্দা কামাল হো‌সেন বলেন, স্টেশন রোডে একটি ছয় তলা ভবন হেলে আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে। এতে ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ব‌লেন, শুনে‌ছি, স্টেশন‌রো‌ডে এক‌টি ভবন হে‌লে প‌ড়ে‌ছে। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

1

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

2

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

3

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

4

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

5

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

6

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

7

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

8

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

9

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

10

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

11

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

12

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

13

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

14

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

15

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

16

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

17

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

18

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

19

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

20
সর্বশেষ সব খবর