Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শারফিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শারফিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের চর উলাইল সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। 

বাড়ির অদূরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এসে রাস্তার পাশ থেকে শারফিন মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত শারফিন মোল্লার পরিবারে চলছে শোকের মাতম। 

এদিকে রোববার (২৩ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিকালে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও সেখানে যাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

1

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

2

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

3

জুলাই হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর

4

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

5

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

6

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

7

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

8

যেসব পানীয় খালি পেটে উপকারী

9

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

10

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

11

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

12

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

13

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

14

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

15

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

16

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

17

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

18

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

19

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

20
সর্বশেষ সব খবর