Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের হোস পাইপ খুলে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

চলন্ত ট্রেনের হোস পাইপ খুলে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের হোস পাইপ খুলে যাওয়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেসের ওই যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর ধীরগতিতে আসে এবং টেকপাড়া এলাকায় গিয়ে একেবারে থেমে যায়। 

চালক, ট্রেন পরিচালক ও যাত্রীরা নেমে দেখেন, ‘ক’ বগির হোস পাইপ খুলে গেছে। এই পাইপ দিয়ে কমপ্রেসড এয়ার প্রবাহিত হয়, যা ট্রেনের নিয়ন্ত্রণব্যবস্থা সচল রাখে। পাইপটি খুলে যাওয়ায় ট্রেনের নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ হয়ে যায়।ঘটনার সময় ভৈরবগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১০টার দিকে ট্রেনটি পেছন দিকে চালিয়ে আড়িখোলা স্টেশনে নেওয়া হয়। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

 পরে ক্ষতিগ্রস্ত ‘ক’ বগিটি স্টেশনে রেখে অন্য বগি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আবার কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

 এরপর টঙ্গী-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. নাজিমুদ্দিন বলেন, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ খুলে যাওয়াই ট্রেনটি নিজে থেকেই থেমে যায়।

 যে বগিতে ওই ঘটনাটি ঘটে, সেটি পাশের স্টেশনে রেখে অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি আবার চলাচল শুরু করে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

1

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

2

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

3

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

4

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

5

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

6

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

7

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

8

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

9

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

10

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

11

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

12

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

13

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

14

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

15

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

16

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

17

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

18

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

19

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

20
সর্বশেষ সব খবর