Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নেভি সদস্যের নাম নাফিজ আহমেদা অয়ন, তার বাড়ি মীরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উদ্ধার কাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। নিহতদের মধ্যে একজন নেভি তরুণ কর্মকর্তা ছিল। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। মূলত দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

1

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

2

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

3

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

4

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

5

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

6

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

7

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

8

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

9

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

10

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

11

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

12

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

13

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

14

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

15

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

16

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

17

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

18

যে আসনে লড়বেন বাবর

19

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

20
সর্বশেষ সব খবর