Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা দেখাল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ সোমবার (২৪ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮–০ ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এ ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে না পারলেও রিফাত কাজী ও অপু রহমান দুজনই করেছেন জোড়া গোল। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন।

শুরু থেকেই ম্যাচে দাপট ধরে রাখে বাংলাদেশ। ১৩তম মিনিটেই বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু রহমান গোল করে দলকে লিড এনে দেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। এরপর রিদুয়ানের পাস থেকে ফয়সালের নিখুঁত শটে আসে তৃতীয় গোল। ঠিক তার পরের মিনিটে মানিক দূরপাল্লার শটে ব্যবধান বাড়িয়ে করেন ৪–০।

বিরতির পরও আগ্রাসী খেলা ধরে রাখে বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। এরপর ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ফিরিয়ে দিলেও রিফাত ফিরতি বল থেকে গোল আদায় করে জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট বাদে ব্রুনাই রক্ষণের অগোছালো অবস্থার সুযোগ নিয়ে আলিফ হালকা শটে লক্ষ্যভেদ করেন। ৭৯ মিনিটে দলের হয়ে বায়েজিদের সবশেষ গোলেই বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, "ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। ফলে গোলের অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেগুলো কাজে লাগাতে পেরেছে, তাই বড় জয় পেয়েছি। ফুটবলারদের অভিনন্দন। আমরা পরের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য আসরের মূলপর্বে উঠবে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী বুধবার (২৬ নভেম্বর) তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

1

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

2

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

3

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

4

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

5

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

6

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

8

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

9

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

10

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

11

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

12

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

13

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

14

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

15

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

16

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

17

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

18

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

19

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

20
সর্বশেষ সব খবর