Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেলেন ১০ শিক্ষার্থী

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেলেন ১০ শিক্ষার্থী

বরিশালের ১০ জন মেধাবী শিক্ষার্থীকে 'মনোরমা বসু মাসিমা শিক্ষাবৃত্তি' প্রদান করা হয়েছে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী নারী ও মানবমুক্তি আন্দোলনের অগ্রপথিক মনোরমা বসু মাসিমার স্মৃতি রক্ষার্থে গঠিত 'মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র'-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

'মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র'-এর সভাপতি এবং আইসিডিএ'র প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্রটির প্রতিষ্ঠাতা সদস্য সালমা খান, সদস্য শুভংকর চক্রবর্তী, সনাক'র সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যাপক অমল মুখার্জি, অধ্যাপক টুনু রানী কর্মকার, বরিশালের সাধারণ নাগরিক সমাজ'র আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, আইসিডিএ'র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, অ্যাড. সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক আ. মোতালেব হাওলাদার (অব.), খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, আইসিডিএ'র কার্যকরী পরিষদ সদস্য কুলসুম বেগম বিউটি ও আফরোজা নিপা-সহ অন্যান্য অতিথিরা।

শিক্ষাবৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন: সাদিয়া আফরিন হারিছা, অর্নব সাহা, তাবিয়া ভূমি, অন্তরা চক্রবর্তী, খুশি আক্তার, আঁশপ্রিয়া মজুমদার, মুশফিকূল ইসলাম সিফাত, মো. রনি মোল্লা, ওরিয়া এবং আশফি আক্তার।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

1

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

2

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

3

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

4

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

5

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

6

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

7

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

8

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

9

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

10

যেসব পানীয় খালি পেটে উপকারী

11

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

12

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

13

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

14

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

15

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

16

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

17

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

18

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

19

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর