Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

রিকশাচালকদের জন্য ‘জীবনমান উন্নয়ন কর্মশালা’ শীর্ষক নতুন একটি উদ্যোগের আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কর্মশালায় বিশেষজ্ঞদের মাধ্যমে তাদের ধর্মীয় ও সামাজিক জীবন সুন্দরভাবে পরিচালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, রিকশাচালক ভাইয়েরা এমন এক পেশার সঙ্গে যুক্ত, তারা কাজের চাকা বন্ধ রাখলে স্থবির হয়ে পড়ে নগরবাসীর জীবন। অথচ গুরুত্বের তুলনায় তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কম। আবার শিক্ষা ও সচেতনতার অভাবে তাদের জীবনমানে তেমন কোনো অগ্রগতিও দেখা যায় না। আমরা রিকশাচালক ভাইদের জীবনমান ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

তিনি বলেন, ‘সে লক্ষ্যে ঢাকা শহরের রিকশাচালকদের জন্য আমরা বিশেষ এক কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির নাম : রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা। কর্মশালায় একজন রিকশাচালকের আত্মপরিচয়, প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, সুন্দর আচরণ ও জীবন চলার গাইডলাইন, স্ত্রী-সন্তানের প্রতি করণীয়, স্বাস্থ্য সুরক্ষা, কম আয়ে স্বাবলম্বী ও ঋণমুক্ত জীবনের পদ্ধতি, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম-নীতি ইত্যাদি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি আরও জানান, কর্মশালায় দাঈ, অভিজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন। উপস্থিত থাকব আমি নিজেও। 

পরিচিত রিকশাচালকদের এ কর্মশালার কথা জানানোর আহ্বান জানিয়ে আহমাদুল্লাহ বলেন, অধিকাংশ রিকশাচালক ভাই যেহেতু প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ, তাই এই কর্মশালার দাওয়াত আপনি আপনার পরিচিত রিকশাচালকের কাছে পৌঁছে দিতে পারেন। আবার চলার পথে রিকশাচালকের হয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারেন আপনি। এমনও হতে পারে, একদিন সুযোগ করে বাসার পাশের রিকশা গ্যারেজে চলে গেলেন। সেখানে কর্মশালার দাওয়াত দিয়ে সবার জন্য গুগল ফরম পূরণ করে দিলেন।এতে আশা করা যায়, আপনিও এই মহতী উদ্যোগের অংশ হয়ে উঠবেন। আসুন, রিকশাচালক ভাইদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখি। কারণ, তারা ভালো থাকলে ভালো থাকবে দেশ।

কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে কমেন্টে দেওয়া গুগল ফরমে। কিংবা সরাসরি মোবাইল করেও রেজিস্ট্রেশন করা যাবে। মোবাইল নাম্বার : 01898773880
ঠিকানা : প্লট : ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

1

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

2

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

3

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

4

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

5

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

6

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

7

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

8

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

9

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

10

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

11

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

12

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

13

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

14

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

15

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

16

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

17

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

18

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

19

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

20
সর্বশেষ সব খবর