Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

২০১৭ সালের 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। যদিও সেই আসরের ফলাফল নিয়ে বিতর্ক আকাশ ছুঁয়েছিল এবং সমালোচিত হতে হয়েছিল স্বয়ং তাকেও। সেরা সুন্দরীর খেতাব জেতার পরও বাংলাদেশের শোবিজ অঙ্গনে তিনি নাটক, সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেননি। বরং ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তাকে আরও বেশি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছিল।

তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল ও অভিনেত্রী। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ইন্টারন্যাশনাল ২০২৫'-এর মঞ্চে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া। আর এই মঞ্চে সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর একজন হয়ে ওঠার লক্ষ্য নিয়েছেন তিনি। এই লক্ষ্য পূরণে তিনি দেশের মানুষের কাছে ভোট চেয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া। সেখানে তিনি বলেন, "হ্যালো, আমি জেসিয়া ইসলাম, 'মিস ইন্টারন্যাশনাল ২০২৫' আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি, টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।"

তিনি ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলেন, "আমাকে সাপোর্ট করার জন্য 'মিস ইন্টারন্যাশনাল' অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে, আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।"

নিজের এই লড়াইকে তিনি কেবল ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন না। জেসিয়ার কথায়, “কারণ জিতলে শুধু আমি জিতবো না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করবো, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।”

প্রসঙ্গত, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি জেসিয়া ইসলামকে দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এর মধ্যে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এছাড়াও তিনি ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

1

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

2

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

3

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

4

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

5

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

6

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

7

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

8

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

9

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

10

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

11

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

12

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

13

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

14

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

15

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

16

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

17

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

18

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

19

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

20
সর্বশেষ সব খবর