Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক চর্চিত প্রেম কাহিনিগুলোর মধ্যে অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকে এ দুই তারকা জুটির প্রেম ছিল টিনসেল টাউনের হট টপিক, যদিও সেই সম্পর্ক পরিণতি পায়নি।

অভিনেতা রণবীর কাপুর এখন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন এবং দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরনি।

তবে এ তারকা জুটির পুরোনো প্রেমকাহিনি আজও বলিপাড়ায় গুঞ্জন। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন। ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ, সেই কথা জানিয়েছেন পূজা।

সম্প্রতি জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ বর্ষীয়ান সাংবাদিক জানিয়েছেন, "আমরা যশরাজ স্টুডিওতে গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে হাউমাউ করা কান্না। আর শুধু বলছিলেন— একটা ভুল করে ফেলেছি। আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।"

সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে, তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল— অভিনেতা রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়— এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলে দিয়েছিল বলে জানান পূজা সামন্ত।

সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রঙ মিলে যাওয়ায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের 'আজব প্রেম কি গজব কাহানি' আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে রণবীর কাপুর ও আলিয়া দম্পতির জীবনে এসেছে কন্যা রাহা। সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেও ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

1

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

2

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

3

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

4

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

5

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

6

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

7

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

8

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

9

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

10

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

11

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

12

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

13

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

14

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

15

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

16

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

17

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

18

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

19

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

20
সর্বশেষ সব খবর