Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটার্সের

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটার্সের

সারা বিশ্বে ডিজিটাল বিপণন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ডিজিটাল জনশক্তিকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে আগামীকাল শনিবার চট্টগ্রামের সিটি গেট এলাকার সুজানা স্কয়ারে শুরু হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এবং এআই নিয়ে বিশেষ সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় চার শতাধিক এসইও পেশাজীবী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা এবং ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান জায়ান্ট মার্কেটার্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে একাধিক সেশন, প্যানেল আলোচনা, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হবে। এসব পর্বে এসইও ও এআই প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অনলাইন ব্যবসা ও ক্যারিয়ারের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সফল হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, "বাংলাদেশের তরুণেরা আজ দক্ষতার সঙ্গে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের কাজের বাজারে এআই হবে প্রধান শক্তি। এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশের তরুণদের এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চাই।"

সম্মেলনের সহ-আয়োজক এআই অটোমেটিকের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল বলেন, "এই সম্মেলন শুধু শেখার জায়গা নয়, বরং এটি অভিজ্ঞতা বিনিময় ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির একটি বড় মাধ্যম। দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

1

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

2

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

3

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

4

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

5

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

6

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

7

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

8

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

9

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

10

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

11

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

12

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

13

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

14

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

15

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

16

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

17

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

18

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

19

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

20
সর্বশেষ সব খবর