Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা স্পষ্ট করে দিয়েছে যে মস্কো যুদ্ধের অবসান চায় না। শনিবার (২৭ ডিসেম্বর) মস্কোর নতুন হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।  

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রায় দশ ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুইজন নিহত এবং বত্রিশজন আহত হয়েছেন। ইউক্রেনের উন্নয়নমন্ত্রী ওলেক্সিয়ি কুলেবা বলেন, জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় চল্লিশ শতাংশ আবাসিক ভবন তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। 

রবিবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ফ্লোরিডা যাওয়ার পথে জেলেনস্কি বলেন, রাশিয়া প্রায় পাঁচশ ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তিনি রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ মিত্র দেশগুলোর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এছাড়াও হামলার পর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান সতর্ক অবস্থায় রাখে। তবে পরে দেশটির আকাশসীমা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

1

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

2

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

3

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনকে ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্

4

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

5

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

6

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

7

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

8

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

9

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

10

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

11

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

12

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

13

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

14

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

15

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

16

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

17

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

18

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

19

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

20
সর্বশেষ সব খবর