Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

দখলদার ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন- যুদ্ধক্ষেত্রে পরাজয়, গাজায় বেসামরিক জনগণের ওপর গণহত্যার মানসিক চাপ এবং চরম হতাশা ইসরাইলি সেনাবাহিনীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আত্মহত্যার প্রবণতা মূলত গাজা যুদ্ধ থেকে উদ্ভূত মানসিক চাপ ও নৈতিক পতনের ফল। 
ইসরাইলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত ১২৪ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। যাদের ৬৮ শতাংশ ছিলেন বাধ্যতামূলক সেনাসেবায় নিয়োজিত সৈনিক এবং দুই-তৃতীয়াংশেরও বেশি ছিলেন সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। 
বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসার পর অনেক সৈন্য তীব্র মানসিক বিকার, বেসামরিক হত্যাযজ্ঞের অপরাধবোধ ও আবারও যুদ্ধে যাওয়ার আশঙ্কা থেকে আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিচ্ছেন। 
অনেক সৈন্য জানিয়েছেন, বেসামরিক মানুষ হত্যা, বিশেষকরে শিশুদের ওপর বোমা বর্ষণের মতো কর্মকাণ্ডের নৈতিক চাপ তাদের মধ্যে গভীর লজ্জা, শূন্যতা ও হতাশা তৈরি করেছে। যা পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে আত্মহত্যার মানসিকতা তৈরি করছে।
ইসরাইলি সেনাবাহিনী এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই মানসিক পরামর্শ কেন্দ্র ও হেল্পলাইন চালু করেছে। 
তবে বিশ্লেষকদের মতে- সেনাবাহিনীর কঠোর ও শৃঙ্খলিত সংস্কৃতি কার্যকর চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। অনেক সৈন্য সামাজিক বা পেশাগত কলঙ্কের ভয়ে তাদের বিষণ্নতার লক্ষণ গোপন করে রাখছেন। 
এই সংকট এখন ইসরাইলি সমাজকেও নাড়া দিচ্ছে। আত্মহত্যায় প্রাণ-হারানো সেনাদের পরিবারগুলো সরকারকে এসব বিষয় স্বচ্ছভাবে প্রকাশ করতে এবং এই মৃত্যুগুলোকে ‘সেবারত অবস্থায় মৃত্যু’ হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানাচ্ছে। 
হিব্রু ভাষার গণমাধ্যমগুলো এই বলে সতর্ক করেছে যে, এই মানসিক ভাঙন ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইলি সেনাবাহিনী আজ এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজা বা লেবাননে নয়, বরং তাদের নিজেদের বিবেকের ভেতরেই চলছে। এই আত্মহত্যার প্রবণতা এখন তাদের অভ্যন্তরীণ পতনের প্রতীক হয়ে উঠেছে। যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তির ওপর নির্মিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

2

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

3

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

4

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

5

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

6

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

7

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

8

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

9

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

10

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

11

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

12

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

13

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

14

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

15

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

16

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

17

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

18

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

19

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

20
সর্বশেষ সব খবর