Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভে নিহত ৭০০

তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভে নিহত ৭০০

তানজানিয়ায় গত বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, ‘দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় ৭০০ জন হবে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে।

তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।’

তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়।

এরইমধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। 

তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) নামের একটি দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

1

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

2

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

3

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

4

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

5

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

6

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

7

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

8

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

9

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

10

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

11

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

12

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

13

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

14

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

15

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

16

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

17

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

18

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

19

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

20
সর্বশেষ সব খবর