Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

ইউরোপজুড়ে মদ্যপায়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেইসঙ্গে মদ্যপ্রাণে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নতুন প্রতিবেদনে বলা হয়, ইউরোপে প্রতি বছর প্রায় আট লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল।

সংস্থাটির তথ্যমতে, ইউরোপে প্রতি ১১টি মৃত্যুর মধ্যে একটি সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল সেবনের সঙ্গে জড়িত। ডব্লিউএইচও প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ইউরোপেই অ্যালকোহল গ্রহণের হার সবচেয়ে বেশি, যা অকাল মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
২০১৯ সালের তথ্য অনুযায়ী, শুধু আঘাতজনিত মৃত্যুর ক্ষেত্রেই প্রায় এক লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। এর মধ্যে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি।
 
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালকোহল সেবন সহিংসতার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত, যার মধ্যে রয়েছে শারীরিক হামলা ও পারিবারিক নির্যাতন। ইউরোপজুড়ে সহিংস আঘাতজনিত মৃত্যুর পেছনে এটি একটি বড় ভূমিকা রাখছে।
 
তথ্য অনুযায়ী, অ্যালকোহলের কারণে আঘাতজনিত মৃত্যুর প্রায় অর্ধেকই পূর্ব ইউরোপের দেশগুলোতে ঘটে। পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এই হার প্রায় ২০ শতাংশ।
 
মদ্যপানের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কিশোর ও তরুণরা। ডব্লিউএইচও জানায়, কৈশোর ও তারুণ্যে অ্যালকোহল সেবন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ব্যাহত করে। এতে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই।
 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অ্যালকোহল বিষয়ক উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোরজেস জানান, অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ, যা অন্তত সাত ধরনের ক্যানসারসহ নানা অসংক্রামক রোগের কারণ। পাশাপাশি এটি বিচারবোধ দুর্বল করে, প্রতিক্রিয়ার গতি কমায় এবং ঝুঁকিপূর্ণ আচরণে উৎসাহ দেয়। এতে অনেক প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ও মৃত্যু ঘটে।
 
রাশিয়ায় গত দুই দশকে মদ্যপানের ধরণে পরিবর্তন দেখা গেছে। জরিপে দেখা যায়, দেশটিতে অ্যালকোহল পান না করা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এখনো সবচেয়ে বেশি পান করা পানীয় হচ্ছে বিয়ার যা ভদকার চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল নিয়ন্ত্রণে কঠোর নীতি ও জনসচেতনতা বাড়ানো না গেলে ইউরোপে এই মৃত্যুঝুঁকি আরও বাড়তে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

1

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

2

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

3

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

4

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

5

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

6

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

7

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

8

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

9

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

10

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

11

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

12

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

13

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

14

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

15

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

16

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

17

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

18

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

19

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

20
সর্বশেষ সব খবর