Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও পাকিস্তানে বাড়ছে দারিদ্র্যের হার

আবারও পাকিস্তানে বাড়ছে দারিদ্র্যের হার

প্রায় দুই দশক ধরে পাকিস্তানে দারিদ্র্য ক্রমশ হ্রাস পাচ্ছে। ২০০১-০২ অর্থবছরে পাকিস্তানে দারিদ্র্যের হার ছিল ৬৪ শতাংশ। সেখান থেকে কমে ২০১৮-১৯ অর্থবছরে ২২ শতাংশে নেমে আসে। কিন্তু চলতি বছরে বিশ্বব্যাংকের প্রকাশিত রিপোর্ট বলছে, পাকিস্তান এখন উল্টো পথে — অর্থাৎ দারিদ্র্যের হার আবার বেড়েছে।

এই পরিস্থিতি হঠাৎ ধস নয়, বরং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফল। ২০১৫ সালের পর থেকেই দারিদ্র্য হ্রাসের গতি কমে যাচ্ছিল, আর দুর্বল সেফটি নেট, মানবসম্পদের ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ ও মুদ্রাস্ফীতির মতো ধাক্কা পরিস্থিতিকে আরো নাজুক করে তোলে। ২০১৮ সালের পর থেকে দারিদ্র্য বৃদ্ধির ধারা শুরু হয়।

প্রতিবেদন অনুসারে, দারিদ্র্য কমার ৫৭ শতাংশ অংশই কৃষিবহির্ভূত আয়ের কারণে হয়েছিল — যেমন শহরভিত্তিক অনানুষ্ঠানিক কাজ, সেবা খাত ও রেমিট্যান্স।

এসব খাত অস্থায়ী ছিল, তাই এটি স্থায়ী সুরক্ষা দিতে পারেনি। ফলে সামান্য ধাক্কাতেই লাখো মানুষ আবার দারিদ্র্যের ফাঁদে পড়ে গেছে। সর্বশেষ সংকট যেমন কভিড-১৯, মুদ্রাস্ফীতি ও ২০২২ সালের ভয়াবহ বন্যা — এসব ঘটনাই শুধু পরিস্থিতি ত্বরান্বিত করেছে। আসল সমস্যা হলো, দুর্বল কাঠামো ও অরক্ষিত জনগোষ্ঠী।

ভবিষ্যতে এই প্রবণতা রোধ করতে হলে দারিদ্র্যকে শুধু সাময়িক ধাক্কার ফল নয়, বরং ভঙ্গুর ব্যবস্থার স্বাভাবিক পরিণতি হিসেবে বুঝতে হবে।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

1

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

2

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

3

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

4

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

5

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

6

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

7

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

8

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

9

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

10

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

11

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

12

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

13

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

14

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

15

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

16

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

17

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

18

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

19

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

20
সর্বশেষ সব খবর