Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প ইনট্রিগেটেড ডেভেলপমেন্ট অব হাতিরঝিল এরিয়া অ্যান্ড বেগুনবাড়ি খাল এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অর্জন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হংকংয়ের জিরো কার্বন পার্কে আয়োজিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজউকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, আজ দুপুরে পুরস্কারটি গ্রহণ করেছেন রাজউক চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি ‘স্থপতি বৃন্দ লিমিটেড’-এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মো. ইসতিয়াক জহির।

তিনি বলেন, এ বছর সারা বিশ্বব্যাপী শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা এবং প্রতিবেশগত স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখে এমন ৭২টি প্রকল্প থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এই পুরস্কার দেওয়া হয়েছে। স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতিবৃন্দ লি. কর্তৃক নকশাকৃত হাতিরঝিল প্রকল্পটি ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে পুরস্কার পায়।

যদিও বাংলাদেশ ইতোপূর্বে ৩ বার এই পুরস্কার পেলেও ঢাকা শহর এই প্রথমবারের মতো পুরস্কৃত হলো।

রাজউকের পক্ষ থেকে বলা হয়, হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জন বিনোদনমূলক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়নক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

2

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

3

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

4

সাভারে পার্কিং করা বাসে আগুন

5

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

6

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

7

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

8

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

9

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

10

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

11

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

12

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

13

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

14

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

15

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

16

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

17

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

18

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

19

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

20
সর্বশেষ সব খবর