Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরই নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারে তিনি 'অপমানবোধ' করছেন উল্লেখ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি রয়টার্সকে বলেন, “আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই।”

তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি এখনই পদত্যাগ করছেন না জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি।” 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার পদটি মূলত আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা সাধারণত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে পূর্ববর্তী সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

1

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

2

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

3

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

4

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

5

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট

6

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

7

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

8

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

9

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

10

আপেল কি ব্রণ কমায় ?

11

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

12

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

13

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

14

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

15

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

16

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

17

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

18

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

19

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

20
সর্বশেষ সব খবর