Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই ফিরে আসাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্বখ্যাত সংবাদ সংস্থা বিবিসিরয়টার্স তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের অন্যতম ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।”

অনুরূপ সুর শোনা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কণ্ঠেও। তারা তাদের সংবাদে উল্লেখ করেছে, “১৭ বছর নির্বাসনে থাকার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এবং দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। তাকে তার দলের হাজার হাজার সমর্থক স্বাগত জানিয়েছে।”

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরলেন যখন বাংলাদেশের নির্বাচনী মৌসুম পুরোদমে শুরু হয়েছে। তিনি প্রায় দুই দশক ধরে দেশে আইনি জটিলতার সম্মুখীন হয়ে নির্বাসনে ছিলেন, যা এখন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

এদিকে রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তনে বিএনপির তৃণমূল পর্যায়ের সমর্থকরা নতুন করে চাঙ্গা হয়ে উঠবে। তাকে ঘিরে দেশব্যাপী যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক এই সংবাদ সংস্থাটি। বিদেশি গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্যে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বানের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

1

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

2

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

3

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

4

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

5

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

6

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

7

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

8

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

9

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

10

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

11

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

12

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

13

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

14

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

15

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

16

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

17

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

18

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

19

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

20
সর্বশেষ সব খবর