Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। কিন্তু এ কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমকে ইসি সচিব বলেন, ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন... ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার।’

এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। 

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে সরেজমিন দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছে। তেমন কথাও বলছেন না।

তার আশপাশে মানুষের ভিড়। কেউ আসছেন তার সঙ্গে সংহতি জানাতে, কেউ আসছে শুধু তাকে দেখতে। এমন মানুষের ভিড়েই চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছেন তারেক। দুর্বল হয়ে এসেছে কণ্ঠস্বর, ঠিকমতো কথা আর বলতে পারছেন না তিনি।

এ সময় নিজের সিদ্ধান্তে অনড় আছেন কি না জানতে চাইলে খুবই ধীরে তারেক রহমান বলেন, ‘অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।'

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবার) যে একজন উপসচিব এসেছিলেন... তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেনি। কেউ যোগাযোগ করেনি। কোনো চিঠি বা কিছুই দেয়নি।'

শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

1

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

2

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

3

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

4

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

5

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

6

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

7

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

8

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

9

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

10

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

11

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

12

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

13

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

14

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

15

নিউইয়র্ক মেয়র নির্বাচন, যেসব কারণে এগিয়ে মুসলিম প্রার্থী

16

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

17

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

18

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

19

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

20
সর্বশেষ সব খবর