Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের

একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের একটি হাইকোর্টে বেঞ্চ।

বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি বলেন, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। পরে আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।

এর আগে একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একইসঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।

গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অন্তবর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

1

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

2

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

3

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

4

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

5

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

6

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

7

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

8

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

9

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

10

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

11

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

12

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

13

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

14

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

15

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

16

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

17

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

18

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

19

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

20
সর্বশেষ সব খবর