Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান বাজার

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান বাজার

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রবিববার (৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। মোবাইল ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দেয়।

কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। পুলিশ প্রথম দফায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। 

দুপুর দেড়টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ ফের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটক করা হয় এবং ব্যবসায়ীদের আশপাশের শপিংমলে নিয়ে যাওয়া হয়।

সংঘর্ষের কারণে রাস্তা বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

1

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

2

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

3

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

4

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

5

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

6

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

7

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

8

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

9

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

10

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

11

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

12

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

13

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

14

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

15

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

16

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

17

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

18

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

19

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

20
সর্বশেষ সব খবর