Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে গ্যাসের তীব্র গন্ধে জনমনে উদ্বেগ, কী বলছে তিতাস?

রাজধানীতে গ্যাসের তীব্র গন্ধে জনমনে উদ্বেগ, কী বলছে তিতাস?

রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। 

সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব।

তিনি বলেন, আতঙ্কিত না হয়ে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

1

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

2

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

3

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

4

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

5

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

6

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

7

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

8

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

9

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

10

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

11

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

12

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

14

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

15

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

16

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

17

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

18

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

19

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

20
সর্বশেষ সব খবর