Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি।

সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে।

এর মধ্যে ৪৫টি মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
এ ছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ এরই মধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব হত্যা মামলা ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’ এর ১০ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

এ কমিটি জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)।

এমন মামলার মধ্যে যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে (যদি থাকে) এবং ওই সমস্যা নিরসনে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠাবে। কমিটি তাদের কার্যক্রমের বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে জানাবে বলেও আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

1

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

2

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

3

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

4

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

5

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

6

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

7

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

8

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

9

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

10

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

11

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

12

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

13

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

14

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

15

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

16

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

17

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

18

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

19

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

20
সর্বশেষ সব খবর