Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর চিন্তা

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর চিন্তা

গণভোটের বিষয়ে মানুষের মধ্যে প্রচারণা চালাতে এবং উদ্বুদ্ধ করতে সারা দেশের মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের এই ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘‘গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদের উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে শুক্রবার যে খুতবা পড়েন, সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বের বিষয়ে, ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে। সেজন্য আজকে ধর্ম মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার একটা বড় মিটিং ছিল।’’

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘‘মিটিংয়ে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে ৫০০ জন আলেমের সঙ্গে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন। তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সেখানে তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে যেসব মক্তব আছে, যেখানে খুবই প্রি-প্রাইমারি লেভেলে পড়ানো হয়। সেই জায়গার ৭৭ হাজার মক্তব আছে, যারা মক্তবে পড়ান— বিশেষ করে ইমামরাই পড়ান, মূলত তাদেরকেও কীভাবে এখানে অন্তর্ভুক্ত করা যায়, সেই বিষয়েও আজকে জোর দেওয়া হয়।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশে মসজিদ আছে ৪ লাখ, ঢাকায় একাই আছে ৪ হাজার মসজিদ। সব মসজিদের ইমামদেরকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন, মন্দির-গিরজা উপাসনালয়গুলো যেগুলো আছে, তাদের মাধ্যমে কীভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে— বিশেষ করে এই জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিং জোর দেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যাদের আলোচনা হয়েছে, তাদের মধ্যে মাওলানা মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ ছিলেন। আজকের মিটিং এ শুধুমাত্র ধর্ম উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তারা ছিলেন। আর ধর্ম মন্ত্রণালয় থেকে হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে। লিফলেটগুলো জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সারা বাংলাদেশে বিতরণ করা হবে।’’
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

1

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

2

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

3

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

4

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

5

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

6

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

7

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

8

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

9

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

10

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

11

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

12

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

13

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

14

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

15

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

16

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

17

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

18

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

19

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

20
সর্বশেষ সব খবর