Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের এক অবিচ্ছেদ্য নাম ফাতেমা বেগম। ২০১০ সাল থেকে শুরু করে চেয়ারপারসনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ছিলেন তাঁর ছায়াসঙ্গী। গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে শুরু করে রাজপথ, হাসপাতাল, এমনকি কারাগারের নির্জন প্রকোষ্ঠেও ফাতেমা ছিলেন খালেদা জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।

ভোলা জেলার মেয়ে ফাতেমা বেগম ২০১০ সালে গুলশানের বাসভবনে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে তিনি বেগম জিয়ার ব্যক্তিগত জীবনের নির্ভরতার প্রতীকে পরিণত হন। চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, “চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করতেন।”

ফাতেমার অনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ২০১৮ সালে। ৮ ফেব্রুয়ারি যখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, তখন আইনজীবীদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে ফাতেমাকেও তাঁর সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। ছয় দিনের মাথায় ফাতেমা স্বেচ্ছায় কারাবরণ করেন এবং দীর্ঘ ২৫ মাস কারাপ্রকোষ্ঠে প্রিয় নেত্রীর সেবা করে গেছেন।

কেবল কারাগার নয়, রাজপথের উত্তাল আন্দোলনেও ফাতেমাকে দেখা গেছে সাহসের সাথে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যখন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল, তখন পতাকা হাতে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন এই সাহসী নারী। ২০১৫ সালে গুলশান কার্যালয়ে ৯২ দিনের অবরুদ্ধ জীবনেও ফাতেমা ছিলেন সার্বক্ষণিক পাহারাদার।

প্রায় ৪০ বছর বয়সী স্বল্পভাষী ফাতেমা বেগম এক সন্তানের জননী। শাহজাহানপুরে বড় হওয়া এই নারী আজ কেবল একজন গৃহকর্মী নন, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য মানবিক অধ্যায়ের নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন নেত্রীর প্রতি গৃহপরিচারিকার এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ সমকালীন ইতিহাসে বিরল।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

1

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

2

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

3

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

4

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

5

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

6

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

7

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

8

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

9

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

10

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

11

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

12

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

13

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

14

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

15

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

16

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

17

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

18

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

19

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

20
সর্বশেষ সব খবর