Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগঘন সংবর্ধনা

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগঘন সংবর্ধনা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এক আবেগঘন পরিবেশে স্বাগত জানানো হলো আলোচিত জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। রবিবার বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল এবং পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন। এই ছাত্র-জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদানের পর তার প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্হান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনী হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে,২০ হাজার জনকে আহত করেছে। এসময় তিনি আরো বলেন, খুনী হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি।  

ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই।এসময় ভাইয়ের মৃত্যুর পর খুনী হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, আমরা তবুও হাসিনার সাথে আপোষ হইনি।

 

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে 'ফ্যাসিবাদী ব্যবস্থা' চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন বলেও ঘোষণা দেন তিনি। সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি যে জুলাই মাসের সবচেয়ে বড় শক্তি, শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধ জুলাই মাসে আন্দোলনকারীদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মৃত্যুর আগে তার 'পানি লাগবে পানি' এই আহ্বানটি কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

1

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

2

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

3

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

4

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

5

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

6

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

7

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

8

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

9

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

10

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

11

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

12

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

13

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

14

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

15

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

16

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

17

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

18

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

19

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

20
সর্বশেষ সব খবর