Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নবগঠিত ‘আমজনতার দল’ থেকে প্রার্থী হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ শেষে হিরো আলম জানান, এদিন বিকেল ৫টার মধ্যেই তিনি যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মনোনয়নপত্র জমা দেবেন।

মনোনয়ন উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, “আমি সবসময় হামলা ও মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাইছেন।”

নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।” 

বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করে হিরো আলম জানান, ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার প্রতি সম্মান প্রদর্শন করেই তিনি সদর আসন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগেও তিনি বগুড়া-৪ আসনে নির্বাচন করেছিলেন এবং এবারও একই আসন থেকে লড়াই করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

উল্লেখ্য, হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং ২০২৩ সালের উপ-নির্বাচনে বগুড়া-৪ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন। এবার তিনি দলীয় প্রতীকে ভোটের মাঠে নামছেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

1

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

2

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

3

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

4

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

5

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

6

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

7

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

8

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

9

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

10

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

11

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

12

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

13

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

14

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

15

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

17

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

18

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

19

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

20
সর্বশেষ সব খবর