Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পূর্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করার ইতিহাস নিয়ে প্রশ্ন তুলে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, "ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মতো, কিন্তু তিনি আমার চেয়ে ১০ বছরের ছোট। আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। আর এখন হয়েছেন একদম আমিরে জামায়াত। ধর্মের খাদেমদার হয়েছেন।"

তিনি আরও বলেন, "আমি সুফিবাদী বিশ্বাসী, যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীকে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী।"

ফজলুর রহমান জামায়াত আমিরের ধর্মীয় ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে বলেন, "আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিয়েছেন। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পেয়েছি।"

বিএনপির এই নেতা বলেন, "মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে? আপনি তো মারফাত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না।" তিনি শরীয়তের পাশাপাশি আধ্যাত্মিক বিশ্বাস, নবীর প্রতি সম্মান এবং তার নূরের নবী হওয়ার বিশ্বাসকেও ইসলামের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "জামায়াতের ইসলাম হলো সূরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হলো হযরত মুহাম্মদ (সা.)।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

1

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

2

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

3

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

4

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

5

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

6

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

7

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

8

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

9

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

10

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

11

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

12

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

13

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

14

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

15

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

16

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের নবান্ন উৎসব

17

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

18

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

19

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

20
সর্বশেষ সব খবর