Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

খুলনা ব্যুরো: খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষিতার খালাসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে জেলার তেরখাদা উপজেলার মোকামপুর ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: মো. নাজমুল মোল্যা (৫০) এবং মোসা. রহিমা বেগম (৫০)। গ্রেফতারকৃত রহিমা বেগম সম্পর্কে ধর্ষণের শিকার ওই শিশুটির আপন খালা। আজ মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্ট) আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৯ নভেম্বর খালা (মোসা. রহিমা বেগম) তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে খালার সহায়তায় গ্রেফতারকৃত মো. নাজমুল মোল্যা গত ২০ নভেম্বর শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত রহিমা বেগম চারিত্রিকভাবে ভালো নন। তিনি সামান্য অর্থের বিনিময়ে নিজের বোনের মেয়েকে ধর্ষকের হাতে তুলে দেন। এই ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া শিশুটির মা তার আপন বোনকে আসামি করে মামলা দায়ের করায় তাকে গ্রেফতার করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

1

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

2

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

3

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

4

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

5

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

6

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

7

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

8

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

9

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

10

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

11

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

12

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

13

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

14

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

15

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

16

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

17

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

18

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

19

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

20
সর্বশেষ সব খবর