Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নির্দেশ

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নির্দেশ

আগামী ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তবে এই দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের কেক কাটা বা আনুষ্ঠানিক আয়োজন না করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বার্তার মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা জানান।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, "২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিনে কেক কাটা বা কোনো অনুষ্ঠান করা যাবে না।"

উচ্ছ্বাস প্রকাশের পরিবর্তে জনকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "এ ধরনের আয়োজনের পরিবর্তে সেই অর্থ দুস্থ ও হতদরিদ্রদের মাঝে দান করার আহ্বান জানানো হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, দল চায় তাদের সকল ইউনিট ব্যক্তিগত উদযাপনের বদলে জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজে মনোযোগ দিক।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনটিকে আড়ম্বরপূর্ণ না করে মানবিক কার্যক্রমের মাধ্যমে পালন করার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে পার্কিং করা বাসে আগুন

1

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

2

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

3

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

4

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

5

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

6

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

7

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

8

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

9

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

10

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

11

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

12

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

13

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

14

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

15

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

16

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

17

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

18

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

19

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

20
সর্বশেষ সব খবর