Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে তিনটি আসনে নির্বাচন করার কথা, সব কটিতে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে বিএনপি।

দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ অবস্থায় খালেদা জিয়ার তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে আজ সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন।

খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ (গাবতলী) আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন।

প্রার্থীরা জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তাঁরা নিজেদের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনা পাওয়ার তাঁরা মনোনয়নপত্র জমা দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

1

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

2

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

3

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

4

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

5

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

6

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

7

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

8

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

9

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

10

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

11

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

12

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

13

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

14

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

15

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

16

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

17

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

18

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

19

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

20
সর্বশেষ সব খবর