Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাবেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি।

আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।’

তো নির্বাচনের লক্ষ্য কী? এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে।

কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণ-অভ্যুত্থানের পরে যতটুক অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা। আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা।

প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ‘যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে আমরা অবশ্যই বিবেচনা করব।’

আখতার হোসেন বলেন, ‘নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

1

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

2

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

3

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

4

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

5

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

6

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

7

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

8

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

9

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

10

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

11

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

12

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

13

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

14

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

15

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

16

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

17

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

18

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

19

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

20
সর্বশেষ সব খবর