Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে এবং দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সে ক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সঙ্গে যুক্ত করেন।

জাবের বলেন, বিকাল ৩টায় আমরা একটি বিক্ষোভ মিছিল ডেকেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। সেই বিক্ষোভের পরে আমরা কর্মসূচি ঘোষণা করবো– এই সরকারের সঙ্গে রয়েছি, নাকি সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করবো।

ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকার স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সঙ্গে বসে লিয়াজো করবে এমন টিম ওসমান হাদি বানিয়ে যান নাই বলেও মন্তব্য করেন জাবের।

এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

জাবের বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনও নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

1

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

2

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

3

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

4

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

5

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

6

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

7

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

8

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

9

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

10

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

11

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

12

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

13

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

14

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

15

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

16

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

17

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

18

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

19

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

20
সর্বশেষ সব খবর