Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে এক মা তার নবজাতক কন্যাশিশুকে ফেলে পালিয়ে গেছেন এবং বিছানায় একটি আবেগপূর্ণ চিরকুট রেখে গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের একটি বিছানায় শিশুটিকে একা রেখে তার মা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। শিশুটি বর্তমানে পেডিয়ার্টিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে এবং চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি সুস্থ রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে বহু মানুষ শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ নিয়ে হাসপাতালে ভিড় করেন।

নবজাতকের ফেলে যাওয়া চিরকুটে লেখা ছিল, “আমি মুসলিম। আমি একজন হতভাগি, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ-০৪/১১/২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।”

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নবজাতকটিকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।

গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে তার কক্ষে আসেন এবং বাচ্চাটিকে ভর্তি করতে বলেন। তারা নিজেদের শিশুটির নানা-নানি বলে পরিচয় দেন। ডাক্তার যখন শিশুটির মাকে খুঁজতে চাইলেন, তখন তারা জানান যে মা নিচে অপেক্ষা করছেন। মাকে নিয়ে আসতে বলা হলে ওই দম্পতি বাচ্চাটিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও কোনো স্বজনকে আর খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় রাখা একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামা-কাপড় পাওয়া গেছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

1

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

2

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

3

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

4

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

5

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

6

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

7

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

8

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

9

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

10

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

11

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

12

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

13

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

14

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

15

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

16

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

17

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

18

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

19

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

20
সর্বশেষ সব খবর