Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, কোটালীপাড়ায় ক্ষোভ

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, কোটালীপাড়ায় ক্ষোভ

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: মহান বিজয়ের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে। গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে সমাবেশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করার সময় প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখসহ তার দলের নেতাকর্মীরা জুতা পায়েই শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন এবং কার্যক্রম চালান।

প্রতিক্রিয়া ও ক্ষোভ: ডিসেম্বর মাসে শহীদদের স্মৃতির মিনারে এমন অবমাননাকর ঘটনায় উপজেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘এখন বিজয়ের মাস চলছে। এমন পবিত্র মাসে যারা জুতা পায়ে শহীদ মিনারে ওঠে, তারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

1

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

2

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

3

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

4

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

5

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

6

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

7

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

8

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

9

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

10

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

11

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

12

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

13

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

14

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

15

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

16

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

17

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

18

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

19

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

20
সর্বশেষ সব খবর