Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র মৃত্যু

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে গত সোমবার কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

তথ্য সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার ইউএনও ফেরদৌস আরা অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ইউএনও ফেরদৌস আরার দাফন তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে সম্পন্ন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

1

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

2

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

3

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

4

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

5

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

6

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

7

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

8

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

9

মেয়েদের কাছে ছেলেদের হার

10

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

11

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

12

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

13

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

14

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

15

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

16

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

17

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

18

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

19

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

20
সর্বশেষ সব খবর