Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরিহিত ওই যুবক দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দ্রুত বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, যুবকটি গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর সে আবার দেয়াল টপকে পালিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, ওই যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রল ঢেলে আগুন লাগায়। এসময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন।

আগুনের বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে তিনি ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে আসেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

1

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

2

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

3

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

4

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

5

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

6

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

7

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

8

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

9

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

10

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

11

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

12

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

13

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

14

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

15

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

16

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

17

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

18

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

19

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

20
সর্বশেষ সব খবর