Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রাজ্জাক

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রাজ্জাক

জীবন কুমার রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক (৩৫) ও তার সহযোগী মো. আপেলকে (২২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ভাটানি (ঠাকুরবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। আটক আব্দুর রাজ্জাক সদর উপজেলার নহনা গ্রামের রুস্তম আলীর ছেলে এবং আপেল একই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি নিজেকে কোতোয়ালি থানার ওসি পরিচয় দিয়ে চৈতু বর্মণ ও তার ছেলে ইমন চন্দ্র বর্মণকে অপহরণ করেন আব্দুর রাজ্জাক ও তার দলবল। পরে তাদের শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামে মহেষ চন্দ্র নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা সংগ্রহের সুযোগ দিতে বুধবার ভুক্তভোগীদের ছেড়ে দেয় অভিযুক্তরা। এরপর বৃহস্পতিবার রাতে পুনরায় চাঁদার টাকা দাবি করতে ওই বাড়িতে গেলে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। এ সময় পরিস্থিতি বুঝে অভিযুক্তের ৭-৮ জন সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী চৈতু বর্মণ বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ ৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. মতিউর রহমান জানান, যাচাই-বাছাই শেষে মামলার এজাহারের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আব্দুর রাজ্জাককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজর সেতু।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

1

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

2

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

3

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

4

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

5

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

6

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

7

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

8

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

9

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

10

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

11

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

12

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

14

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

15

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

16

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

17

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

18

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

19

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

20
সর্বশেষ সব খবর