Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

শতাধিক হাফেজ নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন খতম ও দোয়া করা হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফতুল্লার কাশীপুর এলাকায় জামিআ মাদানিয়া কাসেমুল উলূম মাদরাসা মাঠে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

দোয়ার পূর্বে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন।

দোয়ায় হাফেজরা দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

দোয়ায় তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এই প্রধানমন্ত্রীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।
এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। 

পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম, আবু হোসাইন সাঈদ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণ-অভ্যুত্থান ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব, হাবিবুর রহমান লিটন, নাজির সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, আবু তাহের আজাদ, আক্তারুজ্জামান, মনোয়ার খান রাজীব, তোফাজ্জল হোসেন তাপু, আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, লিয়ান মাহমুদ আকাশ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

1

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

2

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

3

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

4

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

5

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

6

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

7

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

8

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

9

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

10

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

11

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

12

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

13

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

14

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

15

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

16

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

17

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

18

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

19

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

20
সর্বশেষ সব খবর