Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে নসিব পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। 

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। 

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, একই পরিবারের চারজন অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলো। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

1

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

2

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

3

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

4

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

5

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

6

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

7

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

8

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

9

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

10

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

11

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

12

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

13

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

14

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

15

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

16

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

17

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

18

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

19

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

20
সর্বশেষ সব খবর