Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জানাউড়া বাজারসংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির আহমেদ, কালাম আহমেদ, হেলাল উদ্দিন কালা, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাল সরোয়ার রিমন, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব জেরিন, ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি মেছবাহ মিয়া, ছাত্রদল আশিদ্রোণ ইউনিয়নের সভাপতি নাইম আহমেদ, সহ-সভাপতি আলম মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তিনি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দর্শনার্থীরা খেলা উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

1

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

2

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

3

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

4

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

5

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

6

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

7

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

8

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

9

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

10

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

11

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

12

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

13

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

14

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

15

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

16

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

17

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

18

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

19

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

20
সর্বশেষ সব খবর