Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের নিলাম শেষে শেষমেশ তারা দল পেয়েছেন।

প্রথমবারে ডাক না পাওয়ায় নিয়ম অনুযায়ী ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। কিন্তু তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বিসিবি আগের ক্যাটাগরিতেই (বি ক্যাটাগরি) তাদের নাম নেয়। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাহমুদউল্লাহকে দলে নেওয়ার পর রংপুর রাইডার্স তাদের ফেসবুক পোস্টে লিখেছে, "মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!" এদিকে, নিলামের প্রথম ডাকে দল না পাওয়ায় মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেন, “আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।”

দেশীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ, তাকে ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা ক্রিকেটার লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

1

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

2

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

3

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

4

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

5

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

6

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

7

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

8

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

9

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

10

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

11

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

12

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

13

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

14

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

15

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

16

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

17

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

18

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

19

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

20
সর্বশেষ সব খবর